এম এ কাদের অপু:::
আল্লাহর রহমত, মাগফিরাত আর নাজাতের মাস পার করে আজকের এই খুশির দিন। এই ঈদে চাই না কোনো কৃত্রিমতা, চাই না সোশ্যাল মিডিয়ার ফিল্টার। চাই শুধু সত্যিকারের ভালোবাসা, যেটা মা-বাবার চোখে জ্বলজ্বল করে, ভাই-বোনের হাসিতে বাজে, বন্ধুর মেসেজে উঠে আসে। এই হৃদয়ের খুশিটুকু ভাগ করে নিতে চাই তোমাদের সঙ্গে। আসো, চল সবাই মিলে বলি, ঈদ মোবারক, মন থেকে।