ঢাকা আজ রবিবার , ২৩ জুন ২০২৪ ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ

ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার হুমকি দেন ইউএনও

প্রতিবেদক
bbcbarta
জুন ২৩, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ

কুমিল্লা হোমনা উপজেলার চান্দের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হককে গুলি করে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে ওই উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২০ জুন) চান্দের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগসূত্রে জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক বরাদ্দ গরিবদের জন্য ঈদ উপহার ১০ (দশ) কেজি করে চাউল হোমনা উপজেলার ০৪ নং চান্দেরচর ইউনিয়ন পরিষদে ১৬ জুন সকাল ১০ টায় ইউ.পি সচিব মনির হোসেন ও পিআইও অফিসের দায়িত্বপ্রাপ্ত এনামুলদের উপস্থিতিতে চাউল বিতরণ শুরু হয়। ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক অসুস্থতার কারণে বিতরণ কার্যক্রমে অনুপস্থিত ছিলো। এসময় সকাল সোয়া ১০ টায় ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দিন, ৮ নং ওয়ার্ডের মেম্বার মাসুদ রানা এবং সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মেম্বার শাহনাজ পারভীন চাউল বিতরণে বাধা দিয়ে বলেন ‘পিআইও ও ইউএনও সাহেব তাদেরকে বলছে লিষ্ট ছাড়া তাদের কথামতো চাউল বিতরণ করতে হবে।’

কিন্তু, মেম্বারদের নিজস্ব লিস্ট মোতাবেক তাদের ওয়ার্ডের চাউল এর আগে গত ১৩ জুন তারিখে তাদের উপস্থিতিতে বিতরণ করা হয়েছে। তখন, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল ইউএনও ও পিআইওকে মুঠোফোনে কল দিলে তারা ফোন রিসিভ করেন নি। পরে ইউপি চেয়ারম্যান হোমনার থানার ওসি’কে পুলিশ ফোর্স পাঠানোর জন্য ফোন দিলে তিনি ফোর্স পাঠাবে বলে ফোর্স পাঠান নি। পরে, ইউপি চেয়ারম্যান ইউএনও’কে পুনরায় ফোন দিলে তিনি ফোন রিসিভ করলে তাকে বিস্তারিত সব জানান। তখন ইউএনও মুঠোফোনে ওই ইউপি চেয়ারম্যানকে বলেন, ‘মেম্বারদের সাথে সমন্বয় করে চাউল দিয়া দেন বা ফালাইয়া দেন বা যা খুশি তা করেন।’

পরে, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল মুঠোফোনেই ইউএনও কে বলেন, ‘গত ১১ জুন তারিখে লিস্ট মোতাবেক কার্ড বণ্টন হয়ে গেছে। এখন কীভাবে আমি মেম্বারদের সাথে সমন্বয় করে চাউল দিবো।’ তখন ইউএনও ওই চেয়ারম্যানকে “বেয়াদব” বলে গালি দেন ও সামনে থাকলে “গুলি” করবে বলে হুমকি দেন।

সর্বশেষ - ইসলাম

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রাম পৌরসভার ৯ ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে বিএনপির কমিটি গঠন

৫ দিন বন্ধ থাকবে ডাচ-বাংলা ব্যাংক!

সাংবাদিকদের মানববন্ধন ও রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপি পেশ

সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত – পাঠদান ব্যাহত।

গোপন তথ্য ফাঁস, দলবল নিয়ে প্রকাশ্যেই ঘুরছেন শেখ হাসিনা..

লাকসাম পৌরসভা ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা।

কদমরসুলে বাহিরে তালা, ভিতরে খেলা তারই নাম কৌপ্পার মাদক ও জুয়ার মেলা।

খুলনায় ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় আ.লীগ নেতা গ্রেফতার

বরুড়ায় ঝগড়ার জেরে পিটিয়ে হ/ত্যা: আহত ৩, এলাকায় উত্তেজনা

কুমিল্লা প্রেস ক্লাবে বিশিষ্টজন ও সাংবাদিকদের সাথে আমার দেশ প্রতিনিধিদের মতবিনিময়.