ঢাকা আজ বুধবার , ৫ জুন ২০২৪
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা

দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ

মতলব দক্ষিণে গৃহবধূর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী ও শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আদালতের নির্দেশকে পাত্তাই দিলোনা শাহরাস্তি থানা পুলিশ! মিথ্যা আশা দিয়ে মায়ের বুক খালি করে ৭ বছরের শিশু সাবিনা কে পাঠিয়ে দিলো বিদেশে!

বিশ্বাস ভিত্তিক সমন্বিত শিক্ষাকারিকুলাম চালু করার আহ্বান দারুল আজহার মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অতিথিবৃন্দ

অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন প্রতিচ্ছবি: কান্দিরপাড়ের জনমনে স্থান করে নিয়েছেন, যাকে চেয়ারম্যান হিসেবে চায় জনগণ তিনি মোঃ সেলিম রানা

লাকসামে প্রবাসীর পরকীয়ায় ভাঙলো সংসার: আদালতের নির্দেশে নানার বাড়ি থেকে নাবালিকা আনিকাকে উদ্ধার করলো পুলিশ!

চোরাকারবারিদের নৌকার মুখোমুখি হতেই গুলি বর্ষণ, বিজিবির দুই সদস্য গুলিবিদ্ধ

প্রতিবেদক
bbcbarta
জুন ৫, ২০২৪ ১২:০৬ অপরাহ্ণ
চোরাকারবারিদের নৌকার মুখোমুখি হতেই গুলি বর্ষণ, বিজিবির দুই সদস্য গুলিবিদ্ধ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে চোরাকারবারিদের গুলিতে বিজিবির দুজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আহত দুজন বর্তমানে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

আজ বুধবার বিকেলের দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

হাসপাতাল সূত্র জানা গেছে, গুলিবিদ্ধ হয়ে আহত দুজনের একজন ল্যান্স নায়েক জুয়েল বড়ুয়া (৩৯) ও অপরজন সিপাহি নন্দন শীল (৩০)। জুয়েলের বাঁ হাতের বাহুতে আর নন্দনের বাঁ হাতের বাহু ও গলার পাশে গুলি লেগেছে।

লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বিজিবির টেকনাফের নাজিরপাড়া (চৌকি) বিওপির একটি চোরাচালান প্রতিরোধ নৌ টহল দল নাফ নদীতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় নাফ নদীতে রহমানের খাল এলাকায় একটি নৌকার মুখোমুখি হয় টহল দলটি। নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারি দল বিজিবি টহল দলকে লক্ষ্য করে অতর্কিতে গুলি বর্ষণ করতে থাকে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবির টহল দলও আত্মরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে। এতে চোরাকারবারি দলের গুলিতে বিজিবির দুই সদস্য গুরুতর আহত হন। একপর্যায়ে বিজিবির টহল দলের প্রতিরোধের মুখে সশস্ত্র চোরাকারবারিরা গুলি বর্ষণ করতে করতে মিয়ানমার সীমান্তের ভেতরে চলে যায়। বর্তমানে গুরুতর আহত বিজিবি সদস্য দুজন রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।

নাম প্রকাশ না করার শর্তে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক বলেন, গতকাল রাতে বিজিবির দুজন সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গোপন তথ্য ফাঁস, দলবল নিয়ে প্রকাশ্যেই ঘুরছেন শেখ হাসিনা..

প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন

অটোচালক হত্যা মামলার ১২ ঘণ্টায় রহস্য উদঘাটনসহ ২ জন গ্রেফতার

ভালুকায় রাস্তা বন্ধ করার অভিযোগ..

পোড়া কপাল By লুবনা জেরিন সীমা।

কুমিল্লায় ৪ দফা দাবীতে ফের রাজপথে ম্যাটস শিক্ষার্থীরা।

পরের কারণে By রাজিয়া আক্তার পপি❤️

বর্ডার টু ঢাকা: মাদক নির্মূলের জ্বাল পেতেছেন ডিএনসি কুমিল্লা, ১৬০০ পিস ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি জাকির! 

চৌদ্দগ্রামে যুব সম্মেলন’র সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়.

বরুড়ায় জুলাই – আগষ্ট ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্বরণে সভা.