ঢাকা আজ মঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. ইসলাম
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. বাংলাদেশ
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. বিশ্ব
  10. মতামত
  11. রাজনীতি
  12. সর্বশেষ
শিরোনাম:

২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা

দাউদকান্দিতে ১০০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার জব্দ

মতলব দক্ষিণে গৃহবধূর আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী ও শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আদালতের নির্দেশকে পাত্তাই দিলোনা শাহরাস্তি থানা পুলিশ! মিথ্যা আশা দিয়ে মায়ের বুক খালি করে ৭ বছরের শিশু সাবিনা কে পাঠিয়ে দিলো বিদেশে!

বিশ্বাস ভিত্তিক সমন্বিত শিক্ষাকারিকুলাম চালু করার আহ্বান দারুল আজহার মডেল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় অতিথিবৃন্দ

অন্যায়ের বিরুদ্ধে এক আপসহীন প্রতিচ্ছবি: কান্দিরপাড়ের জনমনে স্থান করে নিয়েছেন, যাকে চেয়ারম্যান হিসেবে চায় জনগণ তিনি মোঃ সেলিম রানা

লাকসামে প্রবাসীর পরকীয়ায় ভাঙলো সংসার: আদালতের নির্দেশে নানার বাড়ি থেকে নাবালিকা আনিকাকে উদ্ধার করলো পুলিশ!

কর্মগুণে লাকসামবাসীর মণিকোঠায়: অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন মানবিক ওসি মাকসুদ আহমেদ

প্রতিবেদক
bbcbarta
মে ৫, ২০২৬ ৮:১৪ পূর্বাহ্ণ
কর্মগুণে লাকসামবাসীর মণিকোঠায়: অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন মানবিক ওসি মাকসুদ আহমেদ

এম এ কাদের অপু

পুলিশ মানেই কি কেবল কঠোর শাসন আর আইনের বেড়াজাল? নাকি এর বাইরেও থাকা যায় সাধারণ মানুষের সবচেয়ে কাছের বন্ধু হয়ে? এই প্রশ্নের উত্তর দিয়ে গেলেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমেদ। তার কর্মকাল খুব বেশি দীর্ঘ না হলেও, এই অল্প দিনেই তিনি জয় করে নিয়েছেন লাকসামের সর্বস্তরের মানুষের মন। আজ তার বদলির খবরে লাকসামের সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

মাকসুদ আহমেদ লাকসাম থানায় যোগদানের পর থেকেই আমূল পরিবর্তনের ডাক দেন। সাধারণ মানুষ যেন কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ওসির রুমে ঢুকে নিজের সমস্যার কথা বলতে পারেন, সেই ব্যবস্থা তিনি নিশ্চিত করেছিলেন। দালালের দৌরাত্ম্যমুক্ত এক স্বচ্ছ পুলিশি সেবা উপহার দিয়ে তিনি লাকসামে আস্থার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেন।

কর্মগুণে লাকসামবাসীর মণিকোঠায়: অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন মানবিক ওসি মাকসুদ আহমেদ

কর্মগুণে লাকসামবাসীর মণিকোঠায়: অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন মানবিক ওসি মাকসুদ আহমেদ

শান্তি-শৃঙ্খলা রক্ষায় তিনি ছিলেন অকুতোভয়। লাকসামে মাদক নির্মূল, কিশোর গ্যাং কালচার বন্ধ এবং ইভটিজিং প্রতিরোধে তার নেওয়া কঠোর পদক্ষেপগুলো জনসাধারণের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। বিশেষ করে রাতে টহল ব্যবস্থা জোরদার করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজে মাঠে থেকে তদারকি করতেন। তার সময়ে লাকসামের সাধারণ মানুষ এক ধরণের স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

ওসি মাকসুদ আহমেদের বদলির সংবাদ জানাজানি হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যেন ভালোবাসার বান ডেকেছে। কত কত মানুষ তার মানবিক কাজের স্মৃতিচারণ করছেন। নেটিজেনদের মতে, চেয়ারে অনেকেই আসেন এবং চলেও যান, কিন্তু মাকসুদ আহমেদ সাহেবের মতো মানুষরা মানুষের হৃদয়ে আজীবন গেঁথে থাকেন।

সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে লাকসামের মানুষের যে অকৃত্রিম ভালোবাসা আর সহযোগিতা পেয়েছেন তা আমার সারা জীবনের শ্রেষ্ঠ অর্জন হয়ে থাকবে।

লাকসামের সচেতন নাগরিক সমাজ মনে করে, ওসি মাকসুদ আহমেদ পুলিশিং পেশার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেলেন। তারা আশা প্রকাশ করেন, তার স্থলাভিষিক্ত হওয়া নতুন কর্মকর্তাও (নতুন ওসি কামরুন নাহার লাইলী) একইভাবে লাকসামের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে জনবান্ধব হয়ে কাজ করবেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নব নির্বাচিত বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান শিমুর শপথ গ্রহণ

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে আবারও সাফল্য: ৭০০ ইয়াবা ও ১০ বোতল স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার!

মহিলা কলেজের প্রভাষক খুন।

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৪৫ জন

এমপি আনোয়ারুল হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন তানভীর

এমপি আনোয়ারুল হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন তানভীর

কুমিল্লা ১৪৬ বোতল ফেন্সিডিল ও ট্রাকসহ ২ মাদককারবারিকে আটক করেছে র‍্যাব-১১.

ছাত্রশিবির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার ২০২৬ সেশনের কমিটি গঠিত।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে কুমিল্লা ভিক্টোরিয়ান এক্স-ক্যাডেটস এৱ আয়োজনে  শোক সভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হরিজন পল্লী উচ্ছেদের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কাল

নিমসার বাজারে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।